1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মান্দায় আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের বিলবাড়ি ফুটবল মাঠে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে ভবানীগঞ্জ ফুটবল একাডেমী ও পবা উপজেলা ফুটবল একাডেমী অংশ নেয়। এ খেলায় পবা ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়ে ভবানিগঞ্জ ফুটবল একাডেমী চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চাম্পিয়ন দলকে নগদ ৩৫ হাজার ও রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা প্রদান করা হয় ।

এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সদস্য আবুল কালাম আজাদ, নওগাঁ জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার এবং মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম বাদল প্রমূখ।

এসময় সতীহাট কে.টি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শফি উদ্দিন সরদার,গোটগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজামাল হক, বিএনপি নেতা বকুল চৌধুরী, গনেশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুন, সহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু,মান্দা নিউ স্টার ক্লাবের সভাপতি হামিদুর রহমান শাহানা, সতীহাট ভিক্টোরী ক্লাবের সভাপতি হামিদুর রহমান,সাধারণ সম্পাদক নাঈম,সতীহাট রাইডার্স ক্লাবের সভাপতি সাব্বির রহমান,সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিমেল সরদারসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ধারাভাষ্যকার এমদাদুল ইসলাম রনি। এছাড়াও স্থানীয় ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও আকরাম হোসাইন । আর খেলাটি পরিচালনা করেন রেফ্ররি সিরাজুল ইসলাম। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!