1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে আ.লীগ-ছাত্রলীগের আরও ৪২ নেতাকর্মী গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে আ.লীগ-ছাত্রলীগের আরও ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় বিভিন্ন মামলার আসামি।

রোববার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তার ৪২ জনের মধ্যে ১৬ জন আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন পদে আছেন। এরা হলেন- নগরীর জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের দুই নম্বর ইউনিটের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুমান (৩০), নগর ছাত্রলীগের সহ-সম্পাদক জহির উদ্দিন (৪৭), উপ-ছাত্র বিষয়ক সম্পাদক আবির সেনগুপ্ত (৩০), হকার্স লীগের স্টেশন রোড ইউনিটের সভাপতি অনিক সেন গুপ্ত (৩০), একই সংগঠনের কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), ইকবাল হোসেন (৩৪), আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৩০), নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলী (৫৫), একই ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম (২৫), সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর (৩৪) এবং কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান (৩৫)।

এ ছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), ইশতিয়াক মুন্না (৩৫), ইলিয়াছ (৫১), মজনু (৫৩), রাজীব দে (৩৮), আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান হিরা (৫৩), মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), ফরহাদ (২৮), আহম্মদ আলী (৩৯), মো. সোহাগ (৩৪) এবং সাইফুল ইসলাম (৩০)।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা-পুলিশ ছাত্রলীগের ২৯ কর্মীকে গ্রেপ্তার করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!