1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নীল ছবি তৈরির দায়ে ভারতে ‘বাংলাদেশি এক তরুণীকে আটক - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

নীল ছবি তৈরির দায়ে ভারতে ‘বাংলাদেশি এক তরুণীকে আটক

প্রতিনিধি

প্রতীকী ছবি
নীল ছবি তৈরির দায়ে ভারতে এক তরুণীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ২২ বছর বয়সী ওই তরুণী ‘বাংলাদেশি’ এবং হোটেল কক্ষে ২ পুরুষের সঙ্গে নীল ছবি তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় ওই দুই পুরুষকেও আটক করেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, গুয়াহাটি পুলিশ সোমবার শহরের একটি হোটেলে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে স্থানীয় দুই পুরুষ এবং ২২ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে। গুয়াহাটির দিসপুর পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তিকে শফিকুল ও জাহাঙ্গীর নামে শনাক্ত করা হয়েছে। তাদের পাশাপাশি বাংলাদেশের বাসিন্দা মীন আক্তার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ রিপোর্ট অনুসারে, দলটি গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে রুম বুক করেছিল। সেখানে তারা অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছিল বলে তদন্তকারীরা সন্দেহ করছেন।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মীন আক্তার চাকরির অজুহাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই আসামে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্রও পুলিশ তদন্ত করছে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!