1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের দুই বোনসহ নিহত ৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের দুই বোনসহ নিহত ৪

প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা জেলার ডেমরা থানার আশুলিয়ার মোসলে উদ্দিন ভুঁইয়ার মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮), সায়মা আক্তার ইতি (৩৫), ইতির ছেলে আয়ান (৬) ও প্রাইভেট কার চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মোগদাপাড়ার মিলন ভুঁইয়ার ছেলে সোহেল ভুঁইয়া ( ৩৮)।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বিষয়টি  নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জ থেকে প্রাইভেট কারে সিলেট আসছিলেন একই পরিবারের তিনজন। রোববার সকালে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও পরবর্তীতে আরও দুইজন হাসপাতালে মারা যান।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ও আমার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলম বাদশা ঘটনাস্থলে পৌঁছাই। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চালকসহ চারজন মারা গেছেন। সম্ভবত তারা সিলেট ঘুরতে এসেছিলেন। নিহতদের মরদেহ সুরতাহাল করা হয়েছে। বাকি আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!