ইপেপার / প্রিন্ট
মাঠের লড়াইয়ে বরাবরই আগ্রাসী তানজিম হাসান সাকিব। তার আগ্রাসন থেকে এতটুকুন ছাড় পান না প্রতিপক্ষের ব্যাটাররা। তবে কখনো কখনো এই আগ্রাসন বিপত্তিও ডেকে আনে। চলমান বিপিএলে ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে সিলেট স্ট্রাইকার্সের এই পেসারকে।
সবমিলিয়ে ২৪ মাসে চারটি ডিমেরিট পয়েন্ট থাকায় শাস্তি হিসেবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। তবে স্বস্তির খবর হচ্ছে, সেটা শুধু কার্যকর হচ্ছে ঘরোয়া ক্রিকেটেই। চলমান বিপিএলে সিলেট ছিটকে যাওয়ায় সাকিবের আর খেলা নেই। আগামী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যে দলের হয়ে খেলেন, প্রথম দুটি ম্যাচে দেখা যাবে না সাকিবকে। থাকতে হবে ডাগআউটে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোনো বাধা থাকছে না তানজিম সাকিবের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে আছেন টাইগার এই পেসার।