1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আটে কারা, প্লে-অফ আর বিদায় ঘটলো যাদের - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আটে কারা, প্লে-অফ আর বিদায় ঘটলো যাদের

প্রতিনিধি

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ হয়েছে কাল রাতে। একই সময়ে শুরু হয়েছিল ১৮টি ম্যাচ। গোল হয়েছে ৬৪টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি গোলের নজির এটিই। আর এই ম্যাচডের শেষেই নির্ধারিত হয়ে গেছে কারা সরাসরি শেষ ষোলোতে উঠেছে, কারা প্লে–অফ পর্বে সুযোগ পেয়েছে, কারাই–বা বাদ পড়েছে।

আগেই জানা গিয়েছিল অন্তত ১৭ দল লিগ পর্ব পার করছে। লিভারপুল এবং বার্সেলোনা শীর্ষ দুইয়ে থাকছে তাও নিশ্চিত ছিল আগেই। লিভারপুল অবশ্য গতকাল রাতে হেরে গিয়েছে পিএসভি আইন্দোভেনের কাছে। তবে ৩-২ গোলের এই হারও তাদের শীর্ষেই রেখেছে। কারণ ইতালিয়ান প্রতিপক্ষ আতালান্টার সঙ্গে বার্সা ড্র করেছে ২-২ গোলে।

এতেই নিশ্চিত হয়েছে ফাইনালের আগে বার্সেলোনা এবং লিভারপুলের দেখা হচ্ছে না। শীর্ষ আটে থাকা দলগুলোও একে অন্যের মুখোমুখি হচ্ছে না শেষ ১৬-তে। তারা প্রত্যেকে খেলবে প্লে-অফ পেরিয়ে আসা দলের বিপক্ষে।

শেষ ষোলোয় যারা

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা।

প্লে-অফে খেলবে ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো। কে কার বিপক্ষে খেলছে সেই ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এই পর্বে সবচেয়ে নাটকীয়ভাবে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে মাস্টউইন ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে সিটিজেন্সরা।

প্লে-অফ পর্বে যারা

আতালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন এবং ক্লাব ব্রুগ।

এছাড়া লিগ টেবিলের ২৫তম থেকে ৩৬তম অবস্থানে থাকা দল লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে। এদের মাঝে ইয়াং বয়েজ এবং  স্লোভান ব্রাতিস্লাভার অভিজ্ঞতা বেশ মন্দ। ৮ ম্যাচের লিগ পর্ব থেকে কোনো পয়েন্টই পায়নি তারা। গোল ব্যবধানে ইয়াং বয়েজ ছিল সবার নিচে।

প্রথম পর্ব থেকে বিদায় যাদের

দিনামো জাগরেভ, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!