1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে না - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে না

প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দিন। জনগণই নির্বাচিত করবে কারা হবে তাদের সরকার। নির্বাচিত সরকার হবে এদেশের স্থায়ী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না।

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আজকে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি এই অন্তর্নবর্তীকালীন সরকার অতি শীগ্রই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপরে জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না। জনগণই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করবে। অতএব অনতিবিলম্বে নির্বাচন দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার তো বিএনপি একবছর আগে ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে দিয়েছে। সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে পারে না। এই সরকার বলছে তারা নাকি নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার করবে, এটা হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই। কিন্তু, অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে।

খন্দকার মোশাররফ আরও বলেন, অনেকে দাবি করতে চান যে জুলাই-আগস্টে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র ফিরে পেয়েছ। কিন্তু, এই আন্দোলন গত ১৭ বছর যাবত চলেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।

তিনি বলেন, যেকোনো আন্দোলন সফল হতে হলে এর পেছনে দীর্ঘ ইতিহাস থাকে। জুলাই-আগস্টে যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলনে বিএনপির দীর্ঘ সময়ের রেকর্ড রয়েছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। অতএব এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণের দাবিদার।

তিনি আরও বলেন, এদেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে, আন্দোলনের সফল হিসেবে যারা ক্ষমতায় এসেছেন, তারা কোনো জনগণের নির্বাচিত সরকার নয়। তারা এই আন্দোলনের ফসল এবং তারাও দাবি করে, তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির পক্ষ থেকে আমরা এই সরকারকে সমর্থন করেছি।

নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. অলিউল্লা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!