1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোনালিসার কাছে হার মানলেন সারা আলি খান! - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

মোনালিসার কাছে হার মানলেন সারা আলি খান!

প্রতিনিধি

কাজলটানা বাদামি চোখ, শ্যামলা গায়ের রং, রঙিন ঠোঁট। এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল এই কন্যা। নাম মোনালিসা। ভারতে চলতি বছরের মহাকুম্ভের দৌলতে চলে আসলেন প্রচারের আলোয়। সাধুসন্ত, নাগা সন্ন্যাসী দর্শনের পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন এই তরুণী; মোনালিসার আকর্ষণে যেন বিন্দুমাত্র টান ধরেনি।

সামাজিক মাধ্যমে এখন শুধুই মোনালিসা! এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালা বিক্রিই হচ্ছিল না। তাই মেলা ছেড়ে চলে গেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, বলিউড থেকে প্রস্তাব পেয়েছেন এই ‘ভাইরাল গার্ল’ তকমা পাওয়া মোনালিসা। এছাড়াও শোনা গেছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। শুধু তাই নয়, তার সৌন্দর্যের কাছে নাকি হার মেনে যান সাইফ আলি খানের মেয়ে কন্যা সারা আলি খানও!

মোনালিসার শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দায় সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তার সৌন্দর্যের কাছে নাকি ফিকে পড়ে যাচ্ছিলেন সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!