1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে কারণে এক পেসার নিয়ে মাঠে নেমেছিল ভারত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

যে কারণে এক পেসার নিয়ে মাঠে নেমেছিল ভারত

প্রতিনিধি

সাদা বলের ক্রিকেটে ফিরেই যেন নিজেদের খুঁজে পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে তারা। কিন্তু জয়ের পরও এই ম্যাচে ঘিরে বিতর্ক হচ্ছে! মোহাম্মদ শামিকে না খেলানোয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রথম ম্যাচের আগে অনুশীলনে শামিকে একটু অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছিল। তার পায়ে স্ট্র্যাপ বাঁধা ছিল। টানা দেড় ঘণ্টা বল করার সময় কোনো অস্বস্তি দেখা না গেলেও মাঠ ছাড়ার সময় একটু অস্বস্তিতে দেখা গিয়েছিল তাকে।

যদিও অধিনায়ক সূর্যকুমার ভারতীয় পেসারের চোট নিয়ে কিছু বলেননি। বরং তিনি ব্যাখ্যা দিয়েছেন, কেন ইডেনে পেসার কমিয়ে, বাড়তি স্পিনার খেলানো হয়েছিল।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘আমরা নিজেদের শক্তি অনুযায়ী দল তৈরি করতে চেয়েছিলাম। দক্ষিণ আফ্রিকাতেও স্পিনার বেশি খেলিয়েছিলাম। নতুন বলে বল করার দায়িত্ব হার্দিক পান্ডে নেয়। ফলে আমরা এক জন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পাই। আর আমাদের তিন জন স্পিনারই দারুণ বোলিং করছে।’

এই ম্যাচে পেসার হিসাবে নেওয়া হয়েছিল শুধু বাঁহাতি আর্শদীপ সিংকে। তার সঙ্গে ছিলেন অলরাউন্ডার হার্দিক এবং নীতীশ কুমার। হার্দিক বল করলেও নীতীশকে বল করানো হয়নি। স্পিন বিভাগ সামলানোর জন্য ছিলেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণই।

ভারতের হয়ে আর্শদীপ, হার্দিক, অক্ষর দু’টি করে উইকেট নেন। তিনটি উইকেট নেন বরুণ। বিষ্ণই কোনো উইকেট পাননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!