1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন খবর দিলো রাজশাহী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন খবর দিলো রাজশাহী

প্রতিনিধি

বিপিএলের চলমান একাদশ আসরে নবাগত দল দুর্বার রাজশাহী। খেলার চেয়ে বাইরের বিষয়েই তারা বারবার খবরের শিরোনামে আসছে। মূলত ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার কারণেই টালমাটাল অবস্থা ফ্র্যাঞ্চাইজিটির। এরই মাঝে শোনা যাচ্ছিল— দলটির এক শ্রীলঙ্কান ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ায় অভিযোগ জানিয়েছেন বিসিবিকে। এরপরই আজ (বুধবার) নতুন করে ক্রিকেটারদের আশ্বাস দিয়েছে রাজশাহীর ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান।

পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের দুশ্চিন্তা না করার আহবান জানিয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এই কর্মকর্তা। সেখানে তিনি নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছেন। কেবল তাই নয়, ১৬ জানুয়ারির মধ্যে রাজশাহীর খেলোয়াড়রা প্রথম দফায় (ইনস্টলমেন্ট) পারিশ্রমিক পেয়েছেন বলেও দাবি শফিক রহমানের।

পারিশ্রমিক বিতর্ককে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে রাজশাহীর এমডি শফিক ভিডিও বার্তায় বলেন, ‘বিশেষত ক্রিকেটারদের আমি স্পষ্টভাবে বলতে চাই যে, কিছু ব্যবস্থাপনাজনিত কারণে কিছু সমস্যা হয়েছিল। কিন্তু আর্থিক কোনো ব্যাপারে তাদের কখনোই ভুগতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের পারিশ্রমিক পেয়ে যাবে। ক্রিকেটার এবং স্টাফদের দেওয়া আমাদের প্রতিশ্রুতি স্পষ্ট যে, নির্দিষ্ট সময়েই পারিশ্রমিক হাতে পাবে তারা।’

আর্থিক বিষয়ের সমাধান করার পাশাপাশি মাঠের খেলায়ও শক্তি বাড়াতে চায় রাজশাহী। সেজন্য তারা সবার সমর্থনও কামনা করেছেন। বিপিএলের যেকোনো ফ্র্যাঞ্চাইজির পরামর্শকেও স্বাগত জানানোর অভিপ্রায় দেখিয়েছে তাসকিন আহমেদের এই দল। এর আগে টুর্নামেন্টের শুরু থেকে এনামুল হক বিজয় দলটির অধিনায়ক থাকলেও, গত সোমবার তাসকিনকে তার স্থলাভিষিক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!