ইপেপার / প্রিন্ট
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি। কিন্তু তাতে দুঃখবোধ নেই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। বরং ভালো পারফর্ম করে টিমে ঢুকতে না পারায় তার খারাপ লাগছে বলে অকপটে জানালেন।
জবাবে সূর্য বলেন, ‘আমার সঙ্গে হার্দিকের সম্পর্ক বরাবরই ভালো। আমরা দীর্ঘ সময় ধরে একসঙ্গে খেলছি। ২০১৮ সালের সেই দিনটার কথা আমার আজও মনে আছে, যেদিন আমি মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছিলাম। তার পর থেকে আমরা একসঙ্গেই খেলছি। আমাদের মধ্যে বন্ধুত্বও আছে। আর অধিনায়কত্ব আমার কাছে নিছকই বাড়তি দায়িত্ব মাত্র। আর একটা কথা। হার্দিক কিন্তু লিডারশিপ গ্রুপেরই অংশ। কোনো সমস্যা হলে আমরা কথা বলে নিই।’
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। লাহোর, রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের তিনটি ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো। তবে ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। টুর্নামেন্টটিতে ‘এ’ গ্রুপে তারা রয়েছে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে। আসরের দ্বিতীয় দিনই (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে রোহিত-কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড :
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষাভ পান্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।