1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত

প্রতিনিধি

ফাইল ছবি
ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রাজ্যের গরিয়াবন্দ জেলায় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বড় সাফল্য বলে দাবি করেছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রবীণ মাওবাদী নেতা জয়রাম রেড্ডিও নিহত হয়েছেন। চালাপতি নামে পরিচিত এই মাও নেতা ছত্তিশগড়-ওড়িশা সীমান্তের এক জঙ্গলে গুলিতে নিহত হন। মাওবাদী নেতা জয়রাম রেড্ডির মাথার দাম এক কোটি রুপি ঘোষণা করেছিল ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনী।

গরিয়াবন্দ জেলায় মাওবাদী-বিরোধী এই অভিযান পরিচালনা করেছেন জেলা রিজার্ভ বাহিনী (ডিআরজি) ও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ ও ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সদস্যরা।

ওড়িশার নুয়াপাদা জেলার সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় লোডিং রাইফেল-সহ বিপুল পরিামণ গোলাবারুদ, আইইডি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে এক কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ে অন্তত ২৮৭ বিদ্রোহী নিহত হয়েছেন। রাজ্যটিতে দেশটির সরকারি বাহিনী দীর্ঘদিন ধরে চলা সশস্ত্র সংঘাত দমনের প্রচেষ্টা জোরদার করেছে।

চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত।

গত বছর দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও ৮৩৭ মাওবাদী বিদ্রোহী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলার’ মুখোমুখি হওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের প্রথম দিকেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!