1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন।

মার্কো রুবিও কট্টর ইসরায়েলপন্থি হিসেবে পরিচিত। এছাড়া চীন বিরোধী হিসেবেও অনেকে জানেন তাকে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির কাছেও তিনি সমাদৃত। এ কারণে দলটির কোনো সিনেটর তার বিরুদ্ধে ভোট দেননি। তাদের অনেকে মনে করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য মার্কো রুবিও উপযুক্ত ব্যক্তি।

তিনি ২০১১ সাল থেকে ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বছর আগেও তিনি ট্রাম্পের বিরোধীতা করতেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবার তিনি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করতে যাচ্ছেন।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে গাজায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতা করায় শেষ দিকে এসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের দ্বারা লাঞ্চিত হন ব্লিঙ্কেন। এক সাংবাদিক সবার সামনে তাকে ‘ক্রিমিনাল’ হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!