ইপেপার / প্রিন্ট
কখনো প্রতিপক্ষ, কখনো ম্যানেজমেন্ট আবার কখনো সতীর্থ– তামিম ইকবালের মেজাজ হারানোর সাক্ষী হয়েছেন সবাই। এবারের বিপিএলে রান, উইকেট, চার কিংবা ছক্কার আলোচনার বাইরে তামিম ইকবালকে নিয়ে আলাপটা চলছে জোরেশোরে। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে বহু আলোচনা।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স হেলস, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে কথার যুদ্ধে নেমেছিলেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়কের মেজাজ হারানো কথা স্ট্যাম্প মাইকের সুবাদে শুনেছেন দর্শকরাও। আবার বিসিবি সভাপতি মঞ্চে দেরিতে ওঠায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেননি– এমন ঘটনাও ঘটেছে।
সবশেষ তামিম ইকবালের মেজাজ হারানোর ঘটনা দেখা গিয়েছে চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে। আরেক ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই রাগত চাহনি ছিল তার। মালানকেও এই অবস্থায় কিছু একটা বলতে দেখা যায়। এনিয়েও সরব ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।