1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব : মান্না - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব : মান্না

প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এরকম দেশ আমরা চাইনি যে দেশে দাবি আদায় করার জন্য আন্দোলন করা লাগে, রাস্তায় বসে থাকতে হয়। তিনি বলেন, আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে; তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব। আমরা যে ৪২টা দল মিলে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি সেই দলগুলোও আমাদের সঙ্গে আছে।

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে ‘বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধনপূর্বক এমপিওভুক্ত সব শিক্ষকের জন্য বদলি চালুর দাবিতে’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এই সরকারকে সমর্থন করেছি। তার মানে এই নয় আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি এক বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত ১৫ বছর যে দল দেশ পরিচালনা করেছে তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা করতাম। কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন, এই দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকরা জাতির বিবেক, তাদের বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। তারা চায় মন্ত্রণালয় থেকে কেউ এসে তাদের সঙ্গে কথা বলুক। তাদের যা দাবি তা শুনুন, আপনাদের কোনো কথা থাকলে তাও বলুন। তাদের ন্যায্য দাবির বিষয়ে পদক্ষেপ নিন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোনো মান থাকে না। দেশের কোন মান থাকেনা। সুতরাং যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন তত ভালো।

অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের নেতা রাশিদা আক্তার, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, আতিকুল ইসলাম, আবু নাছের সুমন, শিশির কুমার নন্দী, তোফায়েল আহমেদ, আসিফ আলী, মশিউর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!