1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে কারণে ডায়েটে রাখবেন গ্রিন স্মুদি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যে কারণে ডায়েটে রাখবেন গ্রিন স্মুদি

প্রতিনিধি

নানা কারণেই দৈনন্দিন খাদ্যতালিকায় সবুজ স্বাস্থ্যসম্মত স্মুদি রাখা হয়। আপনিও ডায়েটে গ্রিন স্মুদি রাখতে পারেন। ডায়েটে গ্রিন স্মুদি রাখার উল্লেখযোগ্য ৪টি কারণ তুলে ধরা হলো-

নানা কারণেই দৈনন্দিন খাদ্যতালিকায় সবুজ স্বাস্থ্যসম্মত স্মুদি রাখা হয়। আপনিও ডায়েটে গ্রিন স্মুদি রাখতে পারেন। ডায়েটে গ্রিন স্মুদি রাখার উল্লেখযোগ্য ৪টি কারণ তুলে ধরা হলো-

অস্ট্রেলিয়ার সরকার ডায়েটারি গাইডলাইনে দৈনিক পাঁচ প্রকারের সবজি এবং দুটি ফল রাখার পরামর্শ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে সংখ্যার চেয়ে পরিমাণের দিকে গুরুত্ব দেয়া হয়। তারা বয়স ও লিঙ্গ অনুযায়ী দৈনিক দেড় থেকে দুই কাপ ফল এবং দুই থেকে আড়াই কাপ সবজি ডায়েটে রাখার কথা বলছেন। প্রতিদিন এই পরিমাণ সবজি ও ফল খাওয়া আসলেই একটু কঠিন ব্যাপার বিশেষ করে যাদের দিনের বেশির ভাগ বাইরে থাকতে হয়। এক্ষেত্রে সমাধান হিসেবে ডায়েটে গ্রিন স্মুথি রাখতে পারেন। এতে স্পিনাচ, আপেল, কলা, বেরি ও কপির মতো স্বাস্থ্যসম্মত উপকরণ রয়েছে।

অন্যান্য খাদ্যের চেয়ে স্মুদি তৈরি তুলনামূলকভাবে অনেক সহজ এবং ঝামেলা মুক্ত। এতে রেসিপি ফলো করার প্রয়োজন পড়ে না। নিজের মতো করে সবকিছু উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিক্স করলেই তৈরি হবে যাবে। পুষ্টি এবং স্বাদও পাবেন প্রয়োজন মতো।

একসঙ্গে বিভিন্ন ধরনের অনেকগুলো উপকরণ মেশানো হয় স্মুদিতে। এ কারণে খুব কম খরচে এটি তৈরি করা যায়। যদিও রেস্টুরেন্টে ব্যবসায় লাভের কারণে দামটা বেশি নেওয়া হয়। কিন্তু আপনি যখন বাড়িতে তৈরি করবেন তুলনামূলকভাবে কম খরচও হবে এবং এটি স্বাস্থ্যসম্মতও হবে।

সিজনাল ফল ও সবজি দিয়ে স্মুদি তৈরি করতে পারেন। এতে খরচ কম পড়বে এবং টাটকাও হবে। ব্লেন্ডারটাও যে দামি হতে হবে সেটাও নয়। নিত্য ব্যবহারের জন্য সেটা তুলনামূলক কম মূল্যের ব্লেন্ডার বাজারে পাওয়া যায়।

ডায়েটে গ্রিন স্মুদি রাখলে ফাইবারের চাহিদা পূরণ হবে। এর সঙ্গে পাবেন প্রচুর পুষ্টি। আপনি জুস পছন্দ না করলে সবজি ও ফল ব্লেন্ডার করার পর আঁশগুলো ফেলে না দিয়ে জুসের সঙ্গে মিক্স করে নিতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষের (১৮ বছরের উপরে) দৈনিক কমপক্ষে ৩০ গ্রাম ফাইবার, নারীদের ক্ষেত্রে ২৫ গ্রাম প্রয়োজন পড়ে। সবজি এবং ফলের শরীর থেকেই ফাইবার পাওয়া যায়। এ কারণে ব্লেন্ডার করার সময় সবজি এবং ফলের খোসা ফেলে দেবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!