1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জামায়াত নেতাদের উপস্থিতিতে ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে আমিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনা অত্যন্ত তাৎপর্য ও সৌহার্দ্যপূর্ণ ছিল। ব্রাজিল-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও কীভাবে উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। ব্রাজিল অনেকগুলো পণ্য রপ্তানি করে। তার মধ্যে দুগ্ধজাত পণ্য, কটন অন্যতম। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস পণ্য কীভাবে ব্রাজিলে রপ্তানি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ব্রাজিলের কোনো বড় ধরনের ইনভেস্ট নেই। এখানে এগ্রোভেস্ট ইন্ড্রাস্টিতে যেন ব্রাজিল ইনভেস্ট করে সে ব্যাপারে আমরা কথা বলেছি। বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী দিনের বাংলাদেশসহ সব কিছু নিয়ে আমরা কথা বলেছি।

জামায়াতের নায়েবে আমির বলেন, আপনারা জানেন দীর্ঘসময় জামায়াতের ইসলামীর এই কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল। যে কারণে আমরা কাউকে ডাকতে পারিনি। বিদেশিরাও এখানে আসতে পারেননি।

বিএনপির সঙ্গে জামায়াতের মতবিরোধ কেন হচ্ছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, বিএনপির সঙ্গে তেমন কোনো মতপার্থক্য বা বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে কেউ কেউ সাইডে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট বলেছেন বিএনপি-জামায়াতের মধ্যে কোনো বিরোধ নেই। জামায়াত এটা ফিল করে না, আমাদের কোনো বিরোধ আছে। আমরা একসঙ্গে কাজ করছি দেশের জন্য, রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!