1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমাকে কেউ পাত্তাই দেয়নি, বলেছে তোতলা : দেব - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

আমাকে কেউ পাত্তাই দেয়নি, বলেছে তোতলা : দেব

প্রতিনিধি

সোশ্যাল মিডিয়ায় সদ্য দেব অনুরাগী বনাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তার স্ত্রী জিনিয়া সেনের দ্বৈরথ শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল যখন, দেব অনুরাগীরা কার্যত হুমকি দিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেনকে।

পুজায় একসঙ্গে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ‘টেক্কা’ ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত ও পরিচালিত ‘বহুরূপী’।

ব্যবসার নিরিখে অনেকটা এগিয়ে ছিল ‘বহুরূপী’। এরপরে ক্রিসমাসের সময় মুক্তি পায় ‘খাদান’। বক্স অফিসে উল্লেখযোগ্য ব্য়বসা করে এই ছবি। এরপরেই দেবের ছবি মুক্তির দিনে শিবপ্রসাদের ছবি মুক্তি পেলে পরিচালককে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন তথাকথিত দেব অনুরাগীরা।

এরপরে শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনের অর্ধনগ্ন বিকৃত ছবিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার প্রতিবাদে সস্ত্রীক গোয়েন্দা দফতরে যান শিবপ্রসাদ ও জিনিয়া।

তবে সোশ্যাল মিডিয়ার এই চর্চায় এখনও পর্যন্ত মুখ খোলেননি দেব। তবে শনিবার ‘বিনোদিনী’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে সংবাদ সম্মেলনে ট্রোলিং নিয়ে মুখ খুললেন দেব।

‘বিনোদিনী’-র কাস্টিং ঘোষণা হওয়ার সময় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল রুক্মিণীকে। অভিযোগ উঠেছিল, দেবের কাছের মানুষ বলেই কি রুক্মিণী ‘বিনোদিনী’ হিসেবে নির্বাচিত হলেন?

বিষয়টি নিয়ে দেব বলেন, আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা কৃত্রিম মেধার দুনিয়ায় মানুষ যত বেশি পরিচিত হবে, তত বেশি তাকে নিয়ে ট্রোলিং হবেই। মানুষ কাজ করবে না সেটা নিয়ে উত্তর দেবে? আমার কাজের ১৯ বছর হল। আমার চেয়ে বেশি ট্রোল তো কেউ হয়নি। আমি তো কাউকে জবাব দিতে যাইনি। আমার মনে হয়, আমার কাজই তার জবাব দিয়েছে। রুক্মিণীও জবাব দেবে। কথাবার্তার মাধ্য়মে নয়, সিনেমার মাধ্যমে।

অভিনেতা বলেন, একটা মেয়ের একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার, রুক্মিণী সব করেছে। তার পরিশ্রমটা দেখা যাচ্ছে। যারা ট্রোলার রয়েছেন, তারা আমার ছবি দেখেন। তারা অনেকেই আমার ফ্যান। ট্রোলারদের সহ্য করতে হবে। আজকের দিনে কাজটাই হয়েছে জবাব।

দেব আরও বলেন, আমি ১৮ বছরে একটা ‘খাদান’ করেছি। একটা ‘টেক্কা’ করেছি। একটা ‘বুনো হাঁস’ করেছি। কিন্তু রুক্মিণী যেভাবে কাজ করে যাচ্ছে…যদি বলা হয়, আজকের দিনে আমার প্রতিযোগী কে, আমি তাহলে বলব আমার প্রতিযোগী রুক্মিণী। আমায় তো প্রথম ৫-৬ বছর কেউ পাত্তাই দেয়নি। ভাবেইনি আমার কথা। তোতলা, অভিনয় পারে বলেই কাটিয়ে দিয়েছে। সেদিক থেকে রুক্মিণীকে নিয়ে আমি গর্বিত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!