1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ

প্রতিনিধি

আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এদিন বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন শহীদ পরিবারের সদস্যরা।

বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমাবেশ করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ এর রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।

এতে আরও বলা হয়, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ এর অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন শহীদ পরিবারের সদস্যরা।

সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান। সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।

সমাবেশে ছাত্র-শ্রমিক জনতাসহ সর্বস্তরের মানুষদের যোগদানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!