1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়ার দাবি নাগরিক কমিটির - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়ার দাবি নাগরিক কমিটির

প্রতিনিধি

জুলাই গণহত্যার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের তদন্ত দলের কাছে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যুত্থান। কাজেই পতিত ফ্যাসিবাদী ব্যবস্থার তল্পিবাহক ও অবশিষ্টাংশের চাপে জাতিসংঘের তদন্তকাজে অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তরফ থেকে প্রয়োজনীয় তথ্য দিতে গড়িমসি, আংশিক তথ্য দেওয়া এবং অসহযোগিতার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি বাহিনীগুলোর তরফ থেকে জুলাই অভ্যুত্থানের চেতনাবিরোধী এ ধরনের অসহযোগিতামূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের দিন থেকে আট দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এর অন্যতম ছিল ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের সত্য উদ্‌ঘাটিত হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে বহির্বিশ্বে সমালোচনা হবে, এমন অগ্রহণযোগ্য যুক্তির ওপর ভিত্তি করে সত্য উদ্‌ঘাটন প্রক্রিয়াকে ব্যাহত করা অত্যন্ত নিন্দনীয়।

জাতীয় নাগরিক কমিটি বলেছে, যাবতীয় মানবাধিকার লঙ্ঘন ও জুলাই গণহত্যার তথ্যানুসন্ধান এবং সে অনুযায়ী বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রধান কর্তব্য। এ বিষয়ে অবিলম্বে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে তারা কী কার্যকর ব্যবস্থা নিয়েছেন, তা পরিষ্কার করে বাংলাদেশের নাগরিকদের জানাতে হবে।

অন্তর্বর্তী সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যুত্থান উল্লেখ করে নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, অসহযোগিতার মূলে রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থার তথ্য দিতে অনীহা থাকলে অন্তর্বর্তী সরকারের উচিত তা স্পষ্ট করে বলা।

নির্ধারিত নতুন সময়ের মধ্যে জুলাই গণহত্যার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের কাছে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!