1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এই প্রথম হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান

এই প্রথম হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল

প্রতিনিধি

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়া হত্যার দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এর মাধ্যমে এই প্রথম হামাসের সাবেক শীর্ষ নেতাকে হত্যার দায় স্বীকার করল বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্র।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েল কাৎজ বলেন, “গত কয়েক দিন ধরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথি বিদ্রোহীরা। আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা ইতোমধ্যে হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি করেছি , তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করেছি এবং সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সরকারকে গদিচ্যুত করার মাধ্যমে ‘শয়তানের অক্ষে’ গুরুতর আঘাত হেনেছি। এখন বাকি আছে কেবল হুথি বিদ্রোহীরা। যেভাবে আমরা আমাদের অন্যান্য শত্রুদের দমন করেছি, হুথি বিদ্রোহীদের ক্ষেত্রেও সেই একই পরিণতি ঘটবে।”

“আমরা হুথিদের কৌশলগত সব অবকাঠামো ধ্বংস করব, আর অতীতে যেভাবে আমরা তাদের নেতাদের খতম করেছি— তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরাল্লাহর সঙ্গে আমরা যা করেছি, সানা এবং হোদেইদা’র (হুথি বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা) সঙ্গেও আমরা তা ই করব।”

হানিয়া নিহত হওয়ার পর হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে শীর্ষ নেতা হিসেবে বেছে নেয় গোষ্ঠীটি। কিন্তু হানিয়া গত হওয়ার মাত্র ৩৭ দিনের মধ্যে নিহত হন সিনওয়ারও। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে নিহত হন সিনওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!