1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা মহানগরের ৪ ইউনিটসহ ১১ শাখার আংশিক কমিটি ঘোষণা ছাত্রদলের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

ঢাকা মহানগরের ৪ ইউনিটসহ ১১ শাখার আংশিক কমিটি ঘোষণা ছাত্রদলের

প্রতিনিধি

ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১১ ইউনিটে নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।

গঠিত কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—

মহানগর পূর্ব শাখার সভাপতি মো. সোহাগ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। কমিটিতে মোট ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

উত্তর শাখায় সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। কমিটিতে মোট ১৪ জন সদস্য স্থান পেয়েছেন।

পশ্চিম শাখার সভাপতি মো. রবিন খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহসহ ৯ সদস্যদের কমিটির করা হয়েছে।

দক্ষিণ শাখার সভাপতি শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। কমিটিতে মোট ১০ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

এসব কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!