1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহিষ চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

মহিষ চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের মো. নাসির এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মো. শাহজাহান।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসে। এ খবর পেয়ে স্থানীয় লোকজন দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। পরে তাদেরকে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা গিয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে।

অষ্টগ্রাম উপজেলা দেওঘর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. মহি উদ্দিন বলেন, মহিষ চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জানতে পারে তাদেরকে স্কুল মাটে বেঁধে রেখেছে। এই খবর পেয়ে লোকজন একত্রিত হয়ে মাঠে গিয়ে চোরদের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে মহিষ চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। এদের মধ্যে নিহত শাহজাহান চিহ্নিত গরুচোর, তার বিরুদ্ধে গরুচুরির একাধিক মামলা রয়েছে।

ওসি আর বলেন, চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ছাড়া দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!