1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে অনুপ্রবেশের দায়ে, বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড! - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ভারতে অনুপ্রবেশের দায়ে, বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড!

প্রতিনিধি

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- নোয়াখালী জেলার সেনবাগের শ্রীপদী এলাকার মৃত উজির আলীর ছেলে মো. আব্দুল হালিম (৩৩) ও একই এলাকার মো. ইকরাম হোসেনের ছেলে মো. আরমান হোসেন (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুইজন প্রায় ১৮ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাজমিস্ত্রী ও গ্ৰিলের কাজ করছিলেন। গতকাল দিনগত রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ মালিপাথর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুইজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!