1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফেনীর ভুয়া কমিটি ফেসবুকে ভাইরাল - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফেনীর ভুয়া কমিটি ফেসবুকে ভাইরাল

প্রতিনিধি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফেনী জেলার একটি ভুয়া কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে একটি চক্র অসৎ উদ্দেশ্যে এডিটিংয়ের মাধ্যমে ফাউন্ডেশনের প্যাডে নাম বসিয়ে এ কমিটি ফেসবুকে প্রকাশ করে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ভাইরাল ওই বিজ্ঞপ্তিতে দেখা যায়, কমিটিতে মো. তারেকুল ইসলামকে আহ্বায়ক ও শাহ মো. ইফতিয়াজকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শহীদ পরিবারের তিনজন সদস্যের নাম আছে। এ আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, অসৎ উদ্দেশ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের নাম ব্যবহার করে ওমর ফারুক শুভ নামে একজন এ কমিটি গঠন করেন। তিনি কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছিলেন। পরে বিতর্কের মুখে তা আবার আইডি থেকে সরিয়ে নিয়েছেন তিনি।

এদিকে কমিটি প্রকাশের পর ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ওমর ফারুক শুভ এক ফেসবুক পোস্টে আহ্বায়ক-সদস্য সচিবকে অভিনন্দন জানান। পরবর্তীতে তিনি আবার পোস্টটি তার আইডি থেকে সরিয়ে নেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা পোস্টকে তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফেনী জেলার কমিটি গঠন হয়েছে এমনটি দেখে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। আমি ভেবেছিলাম বিষয়টি ভালো উদ্যোগ। এছাড়া আহ্বায়ক-সদস্য সচিবও আমার পরিচিত ছিল। তবে পরবর্তী এটি ভুয়া কমিটি জানতে পেরে পোস্টটি আইডি থেকে সরিয়ে নিয়েছি।

কমিটি গঠনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শুভ বলেন, কমিটি গঠনের প্রথম অথবা শেষ কোনো কিছুতেই আমার সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে করা এ ধরনের অভিযোগ সত্য না।

অন্যদিকে গতকাল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জেলা পর্যায়ে কোনো কমিটি নেই। তাই এ ধরনের প্রতারক হতে সাবধান! আহত ব্যক্তিদের বা শহীদদের পরিবারকে সাহায্য করা বা যে-কোনো তথ্য দিয়ে সহায়তা করা প্রসঙ্গে এবং সেই সঙ্গে আপনার সদয় সহযোগিতা প্রসারিত করা সংক্রান্ত সব ধরনের সহায়তা পেতে পারেন ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস থেকে

এ বিষয়ে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি আবদুল্লাহ আল জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, জেলা পর্যায়ে কমিটি ঘোষণার এ ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি। একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য ভুলে ভরা লেখায় ভুয়া এ কমিটি ফেসবুকে প্রচার করেছে। এ বিষয়ে আমরা কেন্দ্রীয় পর্যায়ে অবগত করেছি। প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!