1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা, শনিবার খুলবে কারখানা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা, শনিবার খুলবে কারখানা

প্রতিনিধি

নির্ধারিত সময়ের তিন দিন আগেই গাজীপুর মহানগরীর টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার ৩ হাজার ৬২০ জন শ্রমিক ও ১২০ জন স্টাফের এক মাসের বকেয়া পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের অ্যাকাউন্টে বেতনের টাকা দেওয়া হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান এ তথ্য জানান। তিনি বলেন, আমরা শুনেছি কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট তারিখের তিন দিন আগেই বেতন দেওয়া শুরু করেছে।

এদিকে বেতন পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। কারখানার শ্রমিক শহিদুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।

আগামীকাল শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে বলে জানিয়েছেন টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়াতুল হক। তিনি আশা করছেন, এদিন শ্রমিকরা কাজে যোগ দেবে এবং কারখানার উৎপাদনে অংশ নিয়ে মালিকপক্ষের ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!