1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

জয়পুরহাটে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধি

জয়পুরহাটে দিলীপ চন্দ্র নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার একটি আখখেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাহেদ আল মামুন জানান, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বের হন দিলীপ চন্দ্র। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে বৃহস্পতিবার সকালে খঞ্জনপুর-গতনশহর সড়কের আখখেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তখন পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!