1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে’ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

‘দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে’

প্রতিনিধি

দেশকে আবারও ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে তাদের ওপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল বেলা ১১টায় শহরের পৌরসভার কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে শপথগ্রহণ ও জেলা সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, এই ফ্যাসিস্ট সরকারকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল। ভোটকেন্দ্র বর্জন করেছিল। জনমত সংগঠিত করে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা চেষ্টা করেছে। যার ধারাবাহিকতায় আগস্টের কোটা বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেই। সেদিন আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিলেন বলেই আজ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বলতো খেলা হবে। কিন্তু তিনি আমাদের ছাত্রদের সঙ্গে খেলায় আর পারলেন না। শেষ পর্যন্ত তিনিও খেলতে বিদেশের মাটিতে পালিয়ে গেছেন। উনি যেখানে আছেন সেখানে হয়তো খেলছেন। তিনি এখন ইঁদুর বেড়াল খেলা খেলছেন।

তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে স্বাধীনতার গণঅভ্যুত্থানে বিজয়ের ফলাফলের কথা ভুলি নাই। রক্তের দাগ এখনো শুকাই নাই। মা-বোনদের আত্মচিৎকার থামে নাই। আমাদের শহীদদের কবরের মাটি শুকাই নাই। আহতদের হাসপাতালে কাতরানো বন্ধ হয়নি। আমরাও ফ্যাসিবাদের ইতিহাস ভুলি নাই। সুতরাং এদেশে আবারও ফ্যাসিবাদ আসবে যারা আশা করেন তারা স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ সবসময় সজাগ ও সচেতন। ফ্যাসিবাদ থেকে জাতি মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই যাত্রাই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল সহকারী মো. দেলোয়ার হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অব. প্রফেসর আবদুত তাওয়াব বক্তব্য রাখেন।

জেলার জামায়াতের সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় এময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতের সেক্রেটারি মো, আলীমুজ্জামান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা সৈয়দ আহম্মেদ, সেক্রেটারি মামুনুল ইসলাম, পৌরসভার জামায়াতে ইসলামীর আমির ডা. মো. হাফিজুর রহমান, সেক্রেটারি মওলানা লিয়াকত হোসেন, বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই জোয়ার্দার, পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান মাহমুদ, গোয়ালন্দ উপজেলার আমীর গোলাম আযম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সোলায়মান মাস্টার, সেক্রেটারি অ্যাডভোকেট রনজু বিশ্বাস, জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মো. রবিউল ইসলামসহ জামায়াতে ইসলামী জেলা,উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের আয়োজনে রুকুন সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর জেলা জামায়েতে ইসলামীর নব নির্বাচিত আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এরপর জেলা সূরা সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!