1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই লাখ জরিমানা ভেজাল শিশুখাদ্য তৈরি - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

দুই লাখ জরিমানা ভেজাল শিশুখাদ্য তৈরি

প্রতিনিধি

সাভারে ভেজাল শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারখানাটি বন্ধ করে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরে অবস্থিত কারখানাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডলের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ ওই কারখানার ভেতরে ৯টি শিশুখাদ্য উৎপাদন করতো। কিন্তু তাদের ৯টি পণ্যে বিভিন্ন স্থানের ঠিকানা ব্যবহার করা হলেও একই স্থানে পণ্য উৎপাদন করা হতো। এছাড়াও কারখানারটির কোনো বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল বলেন, কারখানাটির কোনো অনুমোদন পাওয়া যায়নি। অস্বাস্থ্যকর পরিবেশে কারখানাটিতে শিশুখাদ্য উৎপাদন করা হতো। এছাড়া কারখানাটিতে কোনো ক্যামিস্ট পাওয়া যায়নি। কারখানার বিভিন্ন অসঙ্গগতির কারণে মালিককে ২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!