1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় এ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছে থেকে লুণ্ঠিত ৭ লাখ টাকা ও একটি প্রেস লেখা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে করাএক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

গ্রেপ্তাররা হলেন- রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন (৪২), সুজন (৩০) ও সমির হোসেন (৪২)। তারা সবাই আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী ঢাকা থেকে নবাবগঞ্জ বান্দুরায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-দোহার সড়কের মরিচা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ডাকাত দলের সদস্যরা বাসে উঠে পড়েন। পরে স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে তার কাছে থাকা ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেন। এ ঘটনায় একই দিন সিরাজদীখান থানায় মামলা করা হলে অভিযানে নামে পুলিশ।

ঘটনার ১২ দিনের মাথায় রোববার (০৩ নভেম্বর) তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা ও ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ-ঢাকা থেকে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!