1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বঙ্গবন্ধু বাদ দিয়ে আগের নামে ফিরল ফরিদপুর মেডিকেল কলেজ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বঙ্গবন্ধু বাদ দিয়ে আগের নামে ফিরল ফরিদপুর মেডিকেল কলেজ

প্রতিনিধি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) প্রজ্ঞাপনটি জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে, ফরিদপুরসহ দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে একটি, তার মেয়ে শেখ হাসিনার নামে দুইটি মেডিকেল কলেজের নাম ছিল। সেগুলো এখন নিজ নিজ জেলার নামে মেডিকেল কলেজ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে ফরিদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমে হাসপাতালের একটি অংশে কার্যক্রম শুরু হয় এবং পরে শহরের জেলখানার অপরদিকে অবস্থিত ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল’ (ম্যাটস) এর ভবনে কার্যক্রম স্থানান্তরিত করা হয়। ২০১৭ সালের ১৫ জুন মেডিকেল কলেজের সব কার্যক্রম শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত নতুন এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। বর্তমানে নতুন স্থায়ী ক্যাম্পাসে কলেজ কার্যক্রম চলছে।

২০২১ সালের এপ্রিলে তৎকালীন সরকার ‘ফরিদপুর মেডিকেল কলেজ’ ও ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা বলেন, গত ২৫ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!