1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় কাঁচা মরিচ কৃষক থেকে সাধারণ ভোক্তা পর্যন্ত মূল্য পার্থক্য ৬০ থেকে ৭০ টাকা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ

নওগাঁয় কাঁচা মরিচ কৃষক থেকে সাধারণ ভোক্তা পর্যন্ত মূল্য পার্থক্য ৬০ থেকে ৭০ টাকা

প্রতিনিধি

জেলার বিভিন্ন বাজারে বর্তমানে কাঁচা মরিচ ভোক্তা পর্যায়ে ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাত্র দু’দিনের ব্যাবধানে কাঁচা মরিচের খুচরা মূল্য প্রতি কেজি ৮০ টাকা কমে গেছে। দু’দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছিল।

বর্তমানে বাজার অনুসারে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে কাঁচা মরিচ পৌঁছতে মধ্যবর্তী ব্যবসায়ী’র হাতে যাচ্ছে কেজি’তে ৬০ থেকে ৭০ টাকা।

নওগাঁ জেলার সবচেয়ে বেশি কাঁচা মরিচ উৎপাদিত হয় মহাদেবপুর, বদলগাছী, সদর এবং মান্দা উপজেলায়। চলতি গ্রীষ্ম মৌসুমে মোট কাঁচা মরিচ উৎপাদিত হয়েছে ৯৬৫ হেক্টর জমিতে । উল্লেখিত পরিমাণ জমি থেকে এ মৌসুমে মোট ১৯৩০ মেট্রিকটন মরিচ উৎপাদিত হয়েছে।

মহাদেবপুর উপজেলার মহাদেবপুর, চকগৌরী, মাতাজীহাটসহ বিভিন্ন হাট, বদলগাছী উপজেলার বদলগাছী, কোলা, ভান্ডারপুরসহ বিভিন্ন হাট, সদর উপজেলার কিত্তীপুর, সোমবারীসহ বিভিন্ন হাট এবং মান্দা উপজেলার প্রসাদপুর, সতিহাটসহ বিভিন্ন হাটে কৃষক পর্যায়ে ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা এসব হাট থেকে ২৫০ থেকে

২৬০ টাকা মরিচ ক্রয় করে নওগাঁ জেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে ৩২০ টাকা কেজি মরিচ সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করছেন।
ব্যবসায়ীরা প্রতি কেজি মরিচ বিক্রি করে ৬০ থেকে ৭০ টাকা লাভ তুলে নিচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেছেন গ্রীষ্মকালীন মরিচ প্রায় শেষ পর্যায়ে। এ মরিচ শেষ হতে হতেই শীতকালীন মরিচ বাজারে আসতে শুরু করবে। মরিচের মূল্য তখন কমে যাবে। জেলায় ৮৫০ হেক্টর জমিতে শীতকালীন মরিচ চাষ হচ্ছে। মূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!