1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চতুর্থ চালানের ডিম আমদানি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চতুর্থ চালানের ডিম আমদানি

প্রতিনিধি

জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি বছরে চতুর্থ চালানে ভারত থেকে দুইলাখ ৩১ হাজার ৮৪০ পিচ ডিম আমদানি করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে ভারতীয় একটি ট্রাকে এসব ডিম আমদানি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার দুপুরে ডিমের চালানটি খালাস করা হয়েছে। রোববার বিকেল নাগাদ খালাসকৃত ডিম বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শেখ জাহিদুর রহমান।

তিনি জানান, পর্যায়ক্রমে আরো ৪০ লাখ ডিম আসবে। এছাড়া আরো পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠানকে চারকোটি ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে বানিজ্য মন্ত্রনালয়।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ৩৩ শতাংশ সরকারি রাজস্ব কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে। প্রতি পিস ডিমের শুল্ক মূল্য একটাকা ৭০ পয়সার পরিবর্তে দশমিক ৭৫ পয়সা আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ভারতীয় ট্রাকটি একহাজার ১০৪ বাক্স ডিম নিয়ে বেনাপোল স্থলবন্দরে এসেছে এবং প্রতিটি বক্সে ২১০ টি করে ডিম রয়েছে। চতুর্থ চালানে আমদানিকৃত এ ডিমের মূল্য ৯ হাজার ৯৬৯ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক ৫৮ ডলার, বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পাঁচটাকা ৭০ পয়সা। প্রতিডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ১৩ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে ও সকল খরচ মিলিয়ে প্রতিটি ডিমের মোট মূল্য দাঁড়ায় ৬ টাকা ৫০ পয়সা।

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রো ল্যান্ড সলুশন ভারত থেকে চারটি চালানে মোট ৯ লাখ ২৭ হাজার ৩৬০ পিস ডিম আমদানি করেছে। ডিমের রপ্তানিকারক প্রতিষ্ঠান কোলকাতার শ্রী লক্ষ্মী নারায়ণ ভান্ডার। আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি খালাসের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!