1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অধ্যক্ষের স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

অধ্যক্ষের স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত

প্রতিনিধি

নওগাঁর মান্দায় “চকউলী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” এর অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্ণীতি,স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্য,ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের প্রতিবাদে ও তার স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

রবিবার (২০ অক্টবর) বেলা ১১ টার দিকে অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক-কর্মচারী,গভর্নিং বডির সদস্যবৃন্দ ও এলাকাবাসী’র আয়োজনে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যক্ষ নজরুল ইসলামের স্থায়ীভাবে পদত্যাগের জন্য দাবি জানায় তারা।
এসময় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক খায়রুল আলম, শিক্ষার্থী ইশরাত হিমেল রিমা ও আয়েশা সিদ্দিকা প্রমূখ। এছাড়াও স্থানীয় এলাকাবাসী আব্দুস সালাম,গিয়াস উদ্দিন সরদার, রোস্তম আলী,সাইফুল ইসলাম,ইয়াছিন আলী এবং মমতাজ বেগম প্রমূখ।

এসময় তারা বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম সব কিছুতে দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ নিয়োগ বাণিজ্য করেছেন। এছাড়াও ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা। তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে এ দাবিতে ঝাড়ু মিছিলের আয়োজন করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!