1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ফ‍্যাসিস্ট প্রদর্শনী’ গুম-খুন-নির্যাতনের ৩ শতাধিক আলোকচিত্র নিয়ে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান

‘ফ‍্যাসিস্ট প্রদর্শনী’ গুম-খুন-নির্যাতনের ৩ শতাধিক আলোকচিত্র নিয়ে

প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের নানা অপকর্ম, গুম, খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ‘ফ‍্যাসিস্ট প্রদর্শনী’ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ‍্যমে ফ‍্যাসিস্ট দোসরদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পযর্ন্ত টানা দুই ঘণ্টাব‍্যাপী ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের রামবাবু সড়কে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ফ‍্যাসিস্ট পলায়নের দুই মাস উপলক্ষ্যে সচেতন নাগরিক সমাজের ব‍্যানারে আয়োজিত এই প্রদর্শনীতে জুলাই গণঅভ‍্যুত্থানে মানুষ হত‍্যাসহ পৈশাচিক চিত্রের মাধ‍্যমে এই প্রদর্শনী করা হয়। এতে শেখ হাসিনাসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের ফ‍্যাসিস্ট দোসরদের ক‍্যাপশন সম্বলিত ছবি স্থান পায়।

প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব‍্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ‍্যক নেতারা অংশ নেন। এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, একেএম মাহাবুবুল আলম, বিএনপি নেতা শরাফ উদ্দিন কোহিনুর, হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ‍্যাডভোকেট মো. নূরুল হক, যুবদল নেতা রোকনুজ্জামান সরকার রোকন, দিদারুল ইসলাম রাজু, কথাশিল্পী সালিম হাসান, কবি এহসান হাবীব, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল আমিন খসরু, আমিনুল ইসলাম ফয়সাল, সোহেল খান, জিএস মাহাবুব, ছাত্রদল নেতা নিহাদ সালমান ডুনন, রায়হান শরীফ হলুদ, প্রভাষক সাঈদ ইসলাম, প্রকৌশলী জহিরুল হাসান, ব‍্যবসায়ী নেতা তৌহিদুজ্জামান ছোটনসহ আরও অনেকে।

এদিকে ফ‍্যাসিস্ট প্রদর্শনীতে স্থানীয় প্রশাসনের প্রতি ১০ দফা দাবি জানান আয়োজকরা। দাবিগুলো হলো- সাগর হ‍ত‍্যাকারীদের গ্রেপ্তার, প্রশাসনে আওয়ামী দোসরদের অপসারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার, যানজট নিরসন, ব্রহ্মপুত্র খননের নামে লুটপাট বন্ধ, বালুদস‍্যুদের গ্রেপ্তার, মাদক ব‍্যবসায়ী ও ছিনতাইকারীদের কঠোর হস্থে দমন, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!