1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে এসে ৪৮ ভারতীয় জেলে আটক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী

বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে এসে ৪৮ ভারতীয় জেলে আটক

প্রতিনিধি

অবৈধভাবে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে আসা ৪৮ জন ভারতীয় জেলেকে তিনটি ট্রলারসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নৌবাহিনী ও কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মোংলা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নৌবাহিনী ও কোস্ট গার্ডের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে আটক ট্রলার ও জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। শুক্রবার সকালে আটক ট্রলার এবং জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার দুপুরে মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ড। অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!