1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘হ্যারি পটার’-এর প্রফেসর ম্যাকগোনাগল মারা গেছেন - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

‘হ্যারি পটার’-এর প্রফেসর ম্যাকগোনাগল মারা গেছেন

প্রতিনিধি

‘হ্যারি পটার’-এর ভক্ত-অনুরাগীদের জন্য দুঃসংবাদ, মারা গেছেন ‘হ্যারি পটার’-এর প্রফেসর ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ তথা ডেম ম্যাগি স্মিথ। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ম্যাগির ছেলে ক্রিস লারকিন ও টবি স্টিফেনস অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়, ’তিনি দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনিকে রেখে প্রয়াত হয়েছেন। ম্যাগির মতো অসাধারণ মা ও বড় বোনকে হারিয়ে ভেঙে পড়েছেন দুই ছেলে ও নাতি-নাতনিরা।’

বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকাচ্ছন্ন চলচ্চিত্র জগৎ। মন খারাপ হ্যারি পটার। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মারা গেছেন ‘হ্যারি পটার’ সিরিজের আর এক বর্ষীয়ান অভিনেতা, ‘হগওয়ার্টস’-এর প্রধান শিক্ষক ‘ডাম্বলডোর’ অর্থাৎ মাইকেল গ্যাম্বন। ২০২২ সালে মারা গেছেন প্রফেসর ‘হ্যাগরিড’-এর চরিত্রাভিনেতা রবি কোলট্রেন। একের পর এক অভিভাবক হারিয়ে চলেছে ‘হ্যারি পটার’।

জেকে রাউলিং সৃষ্ট হ্যারি পটার চরিত্রটির অভিযান নিয়ে একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে। সেই কাহিনি অবলম্বনেই হলিউডে তৈরি হয়েছে একাধিক ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসরার্স স্টোন’। সিরিজের শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ মুক্তি পায় ২০১১ সালে।

শুধু ‘হ্যারি পটার’ই নয়। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অফ মিস জ বর্দি’ সিনেমার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন ম্যাগি। ১৯৭৮ সালে অস্কারজয়ী সিনেমা ‘ক্যালিফোর্নিয়া সুট’-এরও অংশ ছিলেন তিনি।

এছাড়াও তার উল্লেখযোগ্য ছবি, ‘দ্য বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল’, ‘কোয়ার্টেট’, ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘রুম উইথ আ ভিউ’, ‘গোসফোর্ড পার্ক’। টিভি সিরিজ ‘ডাউনটন অ্যাবি’-তেও অভিনয় করেছিলেন ম্যাগি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!