1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজনা থাকায় জাতীয় সংগীত বাজার সময় দাঁড়ালেন না আফগান কূটনীতিক - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

বাজনা থাকায় জাতীয় সংগীত বাজার সময় দাঁড়ালেন না আফগান কূটনীতিক

প্রতিনিধি

অন্যান্য গানের মতো জাতীয় সংগীতকেও প্রাণবন্ত করে তুলতে এতে বাদ্য-বাজনা যুক্ত করা হয়। তবে এই বাজনা থাকায় পাকিস্তানের জাতীয় সংগীত বাজার সময় দাঁড়িয়ে সম্মান জানাননি আফগান কনস্যুল জেনারেল হাফিজ মহিবুল্লাহ সাকির।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঈদ-ই-মিলাদুন্নবীর একটি অনুষ্ঠানে কনস্যুল জেনারেল হাজিফ মহিবুল্লাহকে আমন্ত্রণ জানান পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ওই অনুষ্ঠানের শুরুতে পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত সবাই দাঁড়ালেও আফগান কনস্যুল জেনারেল ও তার সহযোগী বসে আছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পাকিস্তানে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পাকিস্তান বিষয়টিক এতটাই গুরুত্বের সঙ্গে নেয় যে তারা আফগান দূতাবাসে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদও জানায়। দেশটি অভিযোগ করেছে, আফগান কনস্যুল জেনারেল কূটনৈতিক শিষ্টাচার বহির্ভুত কাজ করেছেন। তিনি পাকিস্তানের মানুষকে অসম্মান করেছেন।

তবে পরবর্তীতে আফগান কনস্যুলের মুখপাত্র জানিয়েছেন, তাদের কনস্যুল জেনারেল পাকিস্তানের জাতীয় সংগীতকে অসম্মান করেননি। মূলত এতে বাজনা থাকায় তিনি দাঁড়াননি। তিনি বলেছেন, “যেহেতু জাতীয় সংগীতে বাজনা ছিল, তাই জাতীয় সংগীত চলার সময় আফগান কনস্যুল জেনারেল দাঁড়াননি। বাজনার কারণে আমরা আমাদের নিজেদের জাতীয় সংগীতকেই নিষিদ্ধ করেছি। যদি এতে বাজনা না থাকত তাহলে দাঁড়িয়ে বুকে হাত রেখে তিনি সম্মান জানাতেন।”

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!