1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাড়ির ভেতর বাছুরের সঙ্গে খেলাধুলায় মেতেছেন মোদি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

বাড়ির ভেতর বাছুরের সঙ্গে খেলাধুলায় মেতেছেন মোদি

প্রতিনিধি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির গরু নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। সদ্যই জন্ম নেওয়া বাছুরটির সঙ্গে খেলাধুলা ও আনন্দে মেতেছেন মোদি। আজ শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে বাছুরের একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।

মোদি জানিয়েছেন, বাছুরটির মাথায় সাদা একটি দাগ রয়েছে। যেটির সঙ্গে আলোর সাদৃশ্যতা রয়েছে। আর মাথায় সুন্দর দাগ থাকায় তিনি বাছুরটির নাম দিয়েছেন ‘দীপজ্যোতি’।

মোদি বলেছেন, “আমাদের ধর্মীয়গ্রন্থে বলা আছে— ‘গাভ: সর্বসুখ প্রদাহ। প্রধানমন্ত্রীর বাড়ি লোক কল্যাণ মার্গে নতুন সদস্য এসেছে। প্রধানমন্ত্রীর বাড়িতে গরুমাতা নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। যেটির কঁপালে একটি সাদা দাগ রয়েছে। এ কারণে আমি গরুটির নাম দিয়েছি দীপজ্যোতি।”

এক্সে আরেকটি পোস্টে মোদি লিখেছেন, “লোক কল্যাণ মার্গের নতুন সদস্য। দীপজ্যোতি সত্যিই আদুরে।”

মোদির প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি বাছুরটিকে আদর করছেন। এটির মাথায় চুমু খাচ্ছেন। বাছুরটিকে নিয়ে একটি মন্দিরের সামনে বসে পূজা করছেন। ছবিতেও গরুর বাছুরকে চুমু খেতে দেখা গেছে তাকে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!