1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওমান থেকে দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

ওমান থেকে দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জাহিদ (৩৫) নামে এক ওমান প্রবাসী। এ সময় তার কাছে থাকা সর্বস্ব নিয়ে যায় প্রতারক চক্রটি।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

হাসপাতালে নিয়ে আসা জাহিদের চাচাতো ভাই ইসা বলেন, আমার ভাই ওমান থেকে আজই দেশে ফেরেন। পরে বিমানবন্দর থেকে রাইদা পরিবহনে উঠেন। দুপুরে এক ব্যক্তি আমাদের ফোন করে জানান, জাহিদ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। পরে যাত্রাবাড়ী থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার সাথে শুধু একটি লাগেজ আছে এবং একটি মোবাইল ফোন আছে এছাড়া তার পকেটে থাকা বিদেশি মুদ্রা ও টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি। আমাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে ওমান ফেরত এক প্রবাসীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই জানিয়েছেন আজই তিনি ওমান থেকে দেশে ফিরেছেন এবং রাইদা পরিবহনে যাওয়ার সময় বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!