1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কবরস্থানের অজুখানা থেকে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা

কবরস্থানের অজুখানা থেকে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কবরস্থানের অজুখানা থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদার কান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহর অজুখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক লোক অজুখানায় লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। নিহত তরুণীর শরীরের ওপরের অংশ ছিল বস্ত্রহীন। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!