1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবাকে খুনের পর পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেপ্তার দুই ছেলে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

বাবাকে খুনের পর পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেপ্তার দুই ছেলে

প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজের বাবাকে হাত-পা বেঁধে কুপিয়ে খুন করার ঘটনায় দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বড় ছেলে মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) কাতার পালাতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন।

বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা থেকে তাকে সিএমপি পুলিশের হাতে সোপর্দ করা হবে। ইতোমধ্যে কর্ণফুলী থানার একটি টিম আসামিকে আনার জন্য ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

এর আগে ভোর ৫টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা থেকে তার ছোট ভাই মিজানুর রহমানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বড়উঠান ইউনিয়নে (৬ নম্বর ওয়ার্ড) আব্দুর রহমান প্রকাশ গোয়ালের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবা নুরুল হক চৌধুরী (৬৫) ওই এলাকার মৃত নুর হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত তার দুই ছেলে নিজাম উদ্দিন (৩১) এবং মিজানুর রহমান (২৫) পলাতক ছিলেন।

স্থানীয়রা জানায়, নিহত নুরুল হক দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাস থেকে তিনি দেশে চলে আসেন। তাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল ছিল। কিছুদিন আগে নুরুল হক তার এক গন্ডা জমি বিক্রি করেছিলেন। মূলত এ জমি বিক্রি করার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি, গ্রেপ্তার দুই ছেলে মায়ের প্রত্যক্ষ সহযোগিতায় বাবা হত্যায় সরাসরি জড়িত। দুই ছেলের একজন ইতোমধ্যে কর্ণফুলী থানায় গ্রেপ্তার আছেন। আরেকজনকে ঢাকা থেকে আনা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!