1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিখোঁজের পরদিন যমুনায় মিলল ভাই-বোনের মরদেহ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

নিখোঁজের পরদিন যমুনায় মিলল ভাই-বোনের মরদেহ

প্রতিনিধি

যমুনা নদীতে নিখোঁজের পরদিন সিরাজগঞ্জের চৌহালী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাষকাউলিয়াস্থ যমুনা নদীর তীররক্ষা বাঁধের রেস্কি বোর্ড এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন। এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যমুনা নদীতে গোসলে গিয়ে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকাঘাট এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ দুই চাচাতো ভাই-বোন হলো- চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (৫ ) ও তার চাচাতো বোন জাহাঙ্গীর হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫)।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম ও খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবলু বলেন, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে আসে হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়িতে যেতে বলেন। তারা দুজন নদী থেকে উঠে দাদার অগোচরে আবারও নদীতে নামে। একপর্যায়ে তারা দুজন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।

তারা আরও জানান, এরপর আজ বৃহস্পতিবার সকালে যমুনা নদীর জোতপাড়া তীররক্ষা বাঁধের রেস্কি বোর্ড এলাকা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!