1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ফরগেট মি নট’ নিয়ে যে বার্তা দিলেন ফারুকী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

‘ফরগেট মি নট’ নিয়ে যে বার্তা দিলেন ফারুকী

প্রতিনিধি

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনা করে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের অসংখ্য নাটক সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’ এর সঙ্গে যুক্ত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন এ পরিচালক। যেখানে ফারুকী বলেন, ‘রবিউল আলম রবির “ফরগেট মি নট” নিয়ে নির্মোহ মন্তব্য করাটা আমার পক্ষে কঠিন। আমি যেহেতু এটার সাথে জড়িত ছিলাম। যারা এখনো ছবিটা দেখেন নাই তাদেরকে চরকিতে দেখার জন্য আমন্ত্রণ জানাই।’

তিনি আরও লিখেছেন, ‘শুধু একটা কথা বলতে চাই ফরগেট মি নট বিলংগিং এর গল্প। আমরা বিলং করতে চাই কোথাও, অন্যের জীবনে। অন্যরাও আমার জীবনে বিলং করুক এইটা চাই। এইটা বেসিক হিউম্যান ডিজায়ার।’

পোস্টের শেষে ফারুকীর ভাষ্য, ‘মানুষের এই বিলংগিংটা লাগে এবং বিলংগিং এর তৃষ্ণাটা এত তীব্র থাকে যদি কেউ জীবনে বিলং করতে না পারে তাহলে মরনে হলেও বিলং করতে চায়। বাকিটা আপনারা দেখলেই বুঝবেন।’

উল্লেখ্য, তরুণ নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত ‘ফরগেট মি নট’ এ অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!