1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে পিটিআইয়ের ব্যাপক বিক্ষোভ, ১৩ আইনপ্রণেতা আটক - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

পাকিস্তানে পিটিআইয়ের ব্যাপক বিক্ষোভ, ১৩ আইনপ্রণেতা আটক

প্রতিনিধি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রাজধানীতে পিটিআইয়ের সমাবেশের একদিন পর মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পিটিআইয়ের কয়েকজন আইনপ্রণেতাকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

২০২২ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ৭১ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। দেশটির সামরিক বাহিনীর জেনারেলদের সাথে মতবিরোধ ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন তিনি।

পুলিশ চারজনকে আটক করেছে বলে জানালেও পিটিআইয়ের একজন মুখপাত্র বলেছেন, দলের অন্তত ১৩ জন আইনপ্রণেতাকে ইসলামাবাদের বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে সংসদের বাইরে থেকে আটক করা হয়েছে।

গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, সংসদের বাইরে আটকে পড়া আইনপ্রণেতাদের ঠেলে গাড়িতে তুলছে পুলিশ। সংসদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খান এই দৃশ্যকে ‘‘ঘৃণ্য’’ বলে নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খানের সহযোগী জুলফিকার বুখারি বলেছেন, গতকালের ব্যাপক বিক্ষোভ সরকারের মেরুদণ্ডে কাঁপুনি ধরিয়েছে। আইনপ্রণেতাদের আটকের ঘটনাকে অবৈধ বলে অভিহিত করেছেন তিনি।

পিটিআইয়ের চেয়ারম্যান গহর খান ও জ্যেষ্ঠ নেতা শোয়েব শাহীন ও দলের আরেক মুখপাত্র শের আফজাল মারওয়াতকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বুখারি।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্যসংখ্যক আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দলটি। ওই সময় ইমরান খান সমর্থিত প্রার্থীরা প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে ক্ষমতাসীন জোট গঠনের পরিবর্তে নতুন জোট গড়েন।

পুলিশ বলেছে, ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআইয়ের সমাবেশে পুলিশের ওপর হামলা হয়েছে। এই হামলায় পুলিশের এক সদস্য আহত হওয়ায় সন্দেহভাজন হামলাকারীদের বিরুদ্ধে মঙ্গলবার অভিযান চালানো হয়েছে। তবে পিটিআই বলছে, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করায় সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!