1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবের বিকল্প নিয়ে যা বললেন মিরাজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সাকিবের বিকল্প নিয়ে যা বললেন মিরাজ

প্রতিনিধি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরাদের অন্যতম একজন সাকিব আল হাসান। তবে সেরা সময় পার করে তিনি এখন কেবলই শেষের অপেক্ষায়। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা সাকিবের বিকল্প হিসেবে অনেকেই মেহেদি হাসান মিরাজকে বেছে নেন। মিরাজ মনে করেন, সাকিব দলে না থাকলে তার দায়িত্ব আরো বেড়ে যাবে।

সাকিবকে নিয়ে মিরাজ বলেন, ‘৮ নম্বর ব্যাটার হতে চাই না, অনেক প্রেশার। অনেক পরিস্থিতি এমন থাকে, দল অনেক ভালো খেলেছে এরপর ৮ নম্বরে নামতে হয়। এমনও হয়, সবাই ব্যর্থ, তখন চাপ নিয়ে ব্যাটিং করতে হয়। ৮ নম্বরে সেরা হতে চাই না, ওপরের দিকে সেরা হতে চাই।’

‘সাকিব ভাই ও আমি দুজনই খেলছি। একসময় সবাইকেই অবসর নিতে হয়। প্রত্যেক দলেই রিপ্লেসমেন্ট আছে। সবাই তো আর সারাজীবন খেলবে না। সাকিব ভাই যখন থাকবে না, হয়ত আমার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’-যোগ করেন তিনি।

একজন কার্যকরী অলরাউন্ডার হওয়ার জন্য আরও অনেক পরিশ্রম করবেন মিরাজ। তিনি বলেন, ‘দলে দুজন অলরাউন্ডার থাকলে দল অনেক সুবিধা পায়। ব্যাটিং ভালো হচ্ছে। প্রথমে দল ব্যাটার হিসেবে পায়নি, বোলার হিসেবেই খেলেছি। এখন অবদান রাখতে পেরে ভালো লাগছে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে। ১-২ বছরে সম্ভব না। দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে। যেভাবে চলছে, দীর্ঘদিন ধরে রাখলে ইনশাআল্লাহ (বিশ্বসেরা) অলরাউন্ডার হতে পারব।’

মিরাজ আরো বলেন, ‘টেল এন্ডাররা ব্যাটারদের সমর্থন দিলে দলের শক্তি বেড়ে যায়। পাকিস্তানে টেল এন্ডার থেকে অনেক সাপোর্ট এসেছে। আমি লেট অর্ডারে ব্যাটিং করি। আমার কাছ থেকে যেটা এসেছে… হাসান মাহমুদ যে ইনিংস খেলেছে, অনেক কার্যকরী ছিল। লিটন দুই ঘণ্টা ব্যাটিং করেছে। ৭০ রানের পার্টনারশিপ হয়েছে। জয়ের জন্য এসব অনেক গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!