1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভ্যাটিকান সিটির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভ্যাটিকান সিটির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধি
রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবর্তনে ভ্যাটিকানের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস রান্ডেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সমর্থন চান।
এ সময় প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রদূত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃবিশ্বাসের সংলাপ, রোহিঙ্গা বিষয়ে আলোচনা করেছেন।
এ সময় বাংলাদেশের ইসলামিক পণ্ডিতদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপের প্রস্তাব করেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত। বাংলাদেশে বসবাসকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ফোকাস হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। তিনি সংস্কার ও রোহিঙ্গা জনগণের জন্য হলি সি মানে ভ্যাটিকান সিটির কাছে সমর্থন চেয়েছেন।
বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!