1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভিবাসীদের সাগরে ফেলে দিচ্ছেন পাচারকারীরা - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

অভিবাসীদের সাগরে ফেলে দিচ্ছেন পাচারকারীরা

প্রতিনিধি

তুরস্কের উপকূল থেকে গ্রিসের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসার অন্তত দু’টি ঘটনায় মানবপাচারকারীরা গ্রেপ্তার এড়াতে যাত্রীদের সাগরে ফেলে দিয়েছেন বলে জানিয়েছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। গ্রিক কর্তৃপক্ষ বলছে, মানবপাচারকারীরা নিজেদের রক্ষা করতে গিয়ে এমন বিপজ্জনক কৌশল বেছে নিচ্ছেন।

এমন দু’টি ঘটনায় সাগরে ফেলে দেওয়া আটজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দেখা গেছে, পাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের স্পিডবোটে করে নিয়ে আসেন। পরে গ্রিসের সামুদ্রিক টহল এড়িয়ে পালিয়ে যেতেই পাচারকারীরা এমন ভয়ঙ্কর কৌশল বেছে নিচ্ছেন বলে অভিমত উপকূলরক্ষীদের।

গত সপ্তাহে পূর্ব এজিয়ান সাগরে অভিবাসীবাহী মানবপাচারকারীদের একটি স্পিডবোট নিজেদের রক্ষা করতে উপকূলরক্ষীদের টহল জাহাজে ধাক্কা দেয়। পরে স্পিডবোটটিকে থামাতে গুলি করে উপকূলরক্ষীরা। এতে একজন অভিবাসী নিহত হন।

মঙ্গলবার গ্রিক উপকূলরক্ষী বাহিনী বলেছে, প্রথম ঘটনায় একজন ফিলিস্তিনি ও একজন আফগান একটি স্পিডবোট নিয়ে গ্রিক জলসীমায় আসে। তাদের স্পিডবোটটি উপকূলরক্ষীদের টহল নৌকার পেছনের অংশে ধাক্কা দেয়। কিন্তু অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে স্পিডবোটটিকে থামানোর চেষ্টা করা হলে সেটির দুই চালক পাঁচজনকে সাগরে লাফ দিতে বাধ্য করেন। এরপর তারা কস দ্বীপের দিকে পালিয়ে যান।

পরে ওই স্পিডবোট থেকে ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় ঘটনাটি ছিল সিমি দ্বীপের কাছে। গ্রিক উপকূলরক্ষী বাহিনী বলেছে, স্পিডবোটটি ধাওয়া করা হলে তিনজন অভিবাসনপ্রত্যাশীকে সাগরে লাফ দিতে বাধ্য করা হয়। পরে স্পিডবোটটি তুরস্কের দিকে চলে যায়।

সাগরে ফেলে দেওয়া তিন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেন উপকূলরক্ষীরা। তারা বলেছেন, এই পারাপারের জন্য পাচারকারীদের জনপ্রতি প্রায় পাঁচ লাখ টাকা দিতে হয়েছিল। পূর্ব এজিয়ান সাগরের জলসীমায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে গ্রিস। ফলে মানবপাচারকারীরা এখন তাদের কৌশল পাল্টেছে বলে দাবি করেছে গ্রিস কর্তৃপক্ষ।

তারা বলছে, উচ্চ গতিসম্পন্ন স্পিডবোটের আক্রমণাত্মক ব্যবহার ছাড়াও সেন্ট্রাল এজিয়ান হয়ে নতুন রুট খুঁজছেন পাচারকারীরা। সম্প্রতি লিবিয়া থেকে গ্রিসের দক্ষিণের ক্রিট দ্বীপমুখী অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে।

মঙ্গলবার অপর এক বিবৃতিতে গ্রিক উপকূলরক্ষী বাহিনী বলেছে, শেষ ২৪ ঘণ্টায় দুটি স্পিডবোটে মোট ৪২ জন অভিবাসনপ্রত্যাশী তুরস্ক থেকে পূর্বাঞ্চলীয় দ্বীপ লেরোস পৌঁছেছেন। তাদের মধ্যে সন্দেহভাজন মানবপাচারকারী হিসাবে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি স্পিডবোট ধাওয়া করে আরও একজনকেও আটক করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত অন্তত ৩১ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশী অনিয়মিত পথে গ্রিসে পৌঁছেছেন। ইনফোমাইগ্রেন্টস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!