1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবকে আসামি করাটা ‘দুঃখজনক’ বললেন মিথিলা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সাকিবকে আসামি করাটা ‘দুঃখজনক’ বললেন মিথিলা

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান আর বক্তব্য নিয়েও চলেছে নানা আলোচনা আর সমালোচনা। একই চিত্র ছিল দেশের ক্রীড়াঙ্গনেও। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বড় তারকা হলেও পুরো আন্দোলনে তার নীরবতায় ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্তরা। এরই মধ্যে হত্যা মামলার আসামির খাতায় নাম উঠে এল সাকিবের।

জানা গেছে, রুবেল নামে এক গার্মেন্টসকর্মীকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে। যেখানে সাকিবকে ২৮ নম্বর আসামি দেখানো হয়েছে। আর এমন ঘটনার নিন্দা জানান মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুধু তাই নয়, সাকিবকে আসামি করার বিষয়টিকে তিনি ‘দুঃখজনক’ বলেও অভিহিত করেছেন।

শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘এ ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্যতাও হারাবে। এই গ্রেপ্তারের মানে কী? শাহ আলমের মত অপরাধীরা এখনও মুক্ত। কিন্তু সাকিব যাই করুক না কেন, তিনি অন্তত খুনি নন। আপনারা কীভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন? তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি, তাহলে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’

সেই পোস্টে অভিনেত্রী তমা মির্জাকেও মন্তব্য করতে দেখা যায়। মজা করে তিনি লেখেন, ‘এটা কোনো কথা’।

উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’এর মুকুটজয়ী হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। মূলত শোবিজ অঙ্গনে তার ক্যারিয়ারের চেয়ে সাকিবকে নিয়েই বেশি আলোচনায় এসেছেন তিনি। বেশ কয়েকবছর ধরে ছড়িয়ে পড়া মিথিলার সঙ্গে সাকিবের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি জন্ম দেয় নতুন বিতর্কের। শুরুর দিকে ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাকিব ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। সবার মনেই ঘুরপাক খেয়েছে কৌতূহল। অনেকেই জানতে চেয়েছেন, কে এই মেয়েটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!