1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্দোলন নিয়ে বামবার ‘মুক্তি কনসার্ট’ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

আন্দোলন নিয়ে বামবার ‘মুক্তি কনসার্ট’

প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে সক্রিয় অবস্থানে ছিল বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনস (বামবা)। সংগঠনটি এবার একটি বিশেষ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। ‘মুক্তি কনসার্ট’ শিরোনামের এই কনসার্টটি আগামী ৩১ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এক বিবৃতিতে বামবার পক্ষ থেকে বলা হয়, ‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু- একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আসুন একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ঐক্যের এক নতুন যুগ গড়ে তুলি’

তবে কনসার্টে কারা গাইবেন বা কোথায় অনুষ্ঠিত হবে কনসার্ট, সে ব্যাপারে এখনও নিশ্চিত করেনি বামবা কর্তৃপক্ষ। তাদের ফেসবুক পেজ থেকে বলা হয়েছে, ‘৩১ আগস্ট ঢাকায় মুক্তি কনসার্টে আমাদের সঙ্গে যোগ দিন। একটি মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। বামবা এই দিনব্যাপী অনুষ্ঠান উপস্থাপন করতে পেরে গর্বিত, যেখানে শীর্ষ বাংলাদেশি ব্যান্ড এবং আরও অনেক কিছু আছে। কিন্তু এই কনসার্টটি শুধু সংগীতের চেয়ে বেশি, এটি একটি কল টু অ্যাকশন। আমরা ছাত্র আন্দোলনের আহত বিপ্লবী এবং যারা স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছে, তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

এ বিষয়ে বামবার সহসভাপতি ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা পরিকল্পনা করেছি ৩১ আগস্ট কনসার্টটি করব। আমাদের প্রথম পছন্দ ঢাকার আর্মি স্টেডিয়াম। তা না পাওয়া গেলে বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে হবে। কনসার্টে বামবার সদস্য ব্যান্ডগুলোর পাশাপাশি অন্য ব্যান্ড ও শিল্পীরাও অংশ নিতে পারেন। তবে পুরো পরিকল্পনাটা জানাতে পারব ভেন্যু নিশ্চিত হওয়ার পর। তখন আমরা একটি সাধারণ সভা করে পুরো পরিকল্পনা নিশ্চিত করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!